ঢাকাSaturday , 29 August 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকার ঘরে নতুন ‘স্পাইডার-ম্যান’

banglarbibek
August 29, 2026 9:42 am । ১২৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে সনি ও মার্ভেল স্টুডিওর যৌথ প্রযোজনার ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটি সাত দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১ দশমিক ১৫৫ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৯৫০ কোটি টাকা। এর মধ্য দিয়ে এটি ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমার অবস্থান দখল করেছে।

বিশাল এই সাফল্যে ছবিটি ডিজনির অ্যানিমেশন ‘টয় স্টোরি ৫’–এর ১ দশমিক ০৬৭ বিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে গেছে। টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত এই সিনেমা মুক্তির পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছবিটি আয় করেছে ৪৪৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৭০৬ দশমিক ৩ মিলিয়ন ডলার।

উত্তর আমেরিকার বক্স অফিসে মঙ্গলবার একদিনেই ৪২ মিলিয়ন ডলার আয় করে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর মঙ্গলবারের আয়ের রেকর্ড ভেঙেছে ছবিটি। এর আগের দিন সোমবার ৪৭ মিলিয়ন ডলার আয় করে ‘ব্ল্যাক প্যান্থার’–এর সোমবারের রেকর্ডও পেছনে ফেলেছে।

এছাড়া উত্তর আমেরিকায় মাত্র চার দিনেই ৪০০ মিলিয়ন ডলার আয় করে সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করা সিনেমার কাতারে জায়গা করে নিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

বিশ্বব্যাপী মাত্র ছয় দিনে ১ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সিনেমার স্বীকৃতিও পেয়েছে ছবিটি। এই তালিকায় এখনো শীর্ষে রয়েছে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যা মাত্র তিন দিনেই ১ দশমিক ২ বিলিয়ন ডলার আয় করেছিল।