ঢাকাSaturday , 29 August 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেই সামিয়ার নতুন দুঃসংবাদ

banglarbibek
August 29, 2026 9:42 am । ১৫০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরই মধ্যে দ্বিতীয়বারের মতো তার শরীরে ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা ও মানসিক প্রস্তুতির কথা জানান সামিয়া।

তিনি জানান, প্রায় তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। এ কারণে বর্তমানে তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

সামিয়া বলেন, গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। প্রথমবার কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা চলেছিল। তবে এবারের চিকিৎসার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন বলে জানান তিনি।

কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন। তবে বিষয়টি নিয়ে ভেঙে না পড়ে মানসিকভাবে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। চুল পড়ে যাওয়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করে সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণের চেষ্টা করছেন তিনি।

সামিয়া বলেন, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই; সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই গুরুত্বপূর্ণ। নতুন লুকের মাধ্যমে নিজেকে অনুপ্রাণিত করার পাশাপাশি কঠিন এই সময়ে সবার ভালোবাসা ও দোয়া চেয়েছেন তিনি।

এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরে ক্যানসার আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে কাজ শুরু করেন সামিয়া।