ঢাকাSaturday , 29 August 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

banglarbibek
August 29, 2026 9:36 am । ১৮২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে রনজিনা পারভীন বগুড়া থেকে রাতে ঢাকায় আসেন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন। পরে রিকশায় করে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছান।

এ সময় পেছন থেকে মোটরসাইকেলে করে আসা এক ছিনতাইকারী তাঁর ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক টানে রিকশা থেকে সড়কে পড়ে যান তিনি। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়।

পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

ঘটনাটি রাজধানীর ব্যস্ত এলাকায় ছিনতাইকারীদের বেপরোয়া কর্মকাণ্ড এবং পথচারী ও রিকশাযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।