ঢাকাSaturday , 29 August 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

banglarbibek
August 29, 2026 9:41 am । ৯৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : দীর্ঘ ছয়-সাত মাস পর দেশের মঞ্চে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। আগামী শনিবার (২৯ আগস্ট) ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘মনসুন বিটস’ শিরোনামের সংগীত উৎসবে গাইবেন তিনি।

এনভিরো ইভেন্টস আয়োজিত এ উৎসবটি মূলত বর্ষার আবহ উদযাপনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। প্রীতম হাসানের পাশাপাশি এতে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, অড সিগনেচার ও রেনেসাঁ। একক পরিবেশনায় আরও থাকবেন ডিজে শিমার ও শিবু।

দীর্ঘ সময় দেশের মঞ্চে দেখা না গেলেও এ সময়ে বিদেশে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রীতম। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় দুটি দীর্ঘ সংগীত সফরে অংশ নিয়েছেন তিনি। বেছে বেছে গান ও সরাসরি পরিবেশনা করায় দেশে তাঁর মঞ্চ পরিবেশনা নিয়ে ভক্তদের আগ্রহও বরাবরই বেশি।

‘মনসুন বিটস’ উৎসবে গান ছাড়াও বর্ষাকে ঘিরে থাকছে নানা আয়োজন। উৎসবের টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও আয়োজনটির খবর জানিয়ে ভক্তদের টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন প্রীতম।

এদিকে প্রীতম হাসানের সর্বশেষ গান প্রকাশিত হয়েছে চলতি বছরের এপ্রিলে। ‘সেকেন্ড নায়ক’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মালাইকা চৌধুরী ও মীর রাব্বি। গানটির নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন।

দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে প্রীতমের এই প্রত্যাবর্তন ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।