ঢাকাSaturday , 29 August 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

এসিসির প্রথম সভাতেই তামিম, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

banglarbibek
August 29, 2026 9:54 am । ২৩২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সভায় তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এবারের সভায় এশিয়ার ক্রিকেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এসিসির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নতুন পরিবর্তন আনা হয়েছে। এতদিন এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে সভাপতি পদটি বদল হতো। এবার সেই তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও যুক্ত করা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। পাশাপাশি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচন করা হয়েছে।

এসিসির সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে একসূত্রে যুক্ত করার মাধ্যম। এবারের সিদ্ধান্তগুলো এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।