ঢাকাSaturday , 29 August 2026
আজকের সর্বশেষ সবখবর

সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ – Padmatimes24

banglarbibek
August 29, 2026 2:03 pm । ৩০৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার ৫ আগস্ট রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে একটি বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এটি পেট্রোল বোমা ছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ জানিয়েছে, নিক্ষিপ্ত বস্তুর ধরন, ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।