ঢাকাSaturday , 29 August 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জোড়া গোলে নতুন রেকর্ড গড়ে মায়ামিকে দুর্দান্ত জয় উপহার দিলেন মেসি

banglarbibek
August 29, 2026 1:01 pm । ১৯৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই দারুণ প্রত্যাবর্তন করেছেন লিওনেল মেসি। জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ভর করে লিগস কাপে মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪–২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

এই ম্যাচে জোড়া গোল করে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। ২০২৩ সালে নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৪ গোল করেছেন তিনি। এর মাধ্যমে লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার ১৩ গোলের রেকর্ড ভেঙেছেন আর্জেন্টাইন তারকা। মাত্র ১২ ম্যাচেই পাঁচবার জোড়া গোল করার কীর্তিও গড়েছেন তিনি।

তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি ইন্টার মায়ামির। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস।

এরপরই জ্বলে ওঠেন মেসি। ১১তম মিনিটে অ্যালেনের ক্রস থেকে দারুণ এক ভলিতে সমতাসূচক গোল করেন তিনি। এটি ২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মায়ামির হয়ে তার প্রথম গোল।

২৬তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। এরপর ৪৪তম মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। বিরতির আগেই আরও একটি গোল করে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে সান লুইস একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৪–২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা পেল দলটি।