ঢাকাFriday , 2 October 2026
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

banglarbibek
October 2, 2026 6:13 pm । ৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ‘১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬, সিজন-১’-এর কার্যক্রম ও রেজিস্ট্রেশন ফরম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ১১ নম্বর ওয়ার্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম। বর্তমান সরকার খেলাধুলাকে আরও বিস্তৃত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার পরিবেশ তৈরি করতে সিটি করপোরেশন কাজ করছে। মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ এবং ১৬টি ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

রাসিক প্রশাসক আরও বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রিকেট লীগ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে।

তিনি ‘১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬’-এর সফলতা কামনা করেন এবং আয়োজকদের এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক ফাইসাল সরকার ডিকো, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।