ঢাকাSaturday , 29 August 2026

আর মাত্র কয়েক ঘণ্টার পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

banglarbibek
August 29, 2026 9:49 am । ৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাটাইমস ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় বুধবার (১২ আগস্ট) এই মহাজাগতিক দৃশ্য তৈরি হবে। ইউরোপের বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের নির্দিষ্ট কিছু স্থান থেকে গ্রহণটি দেখা যাবে।

১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চল থেকে এ দৃশ্য প্রত্যক্ষ করা যাবে।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। এ সময় চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি আড়াল করবে। ফলে নির্দিষ্ট এলাকায় দিনের বেলাতেই সাময়িকভাবে অন্ধকার নেমে আসবে।

বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা নির্ধারিত এলাকাগুলোতে জড়ো হয়েছেন। তবে গ্রহণের সময় বৃষ্টির আশঙ্কা থাকায় অনেক দর্শনার্থীর মধ্যে উদ্বেগও রয়েছে।

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি আটকে দেয়। পৃথিবী থেকে সূর্য ও চাঁদকে প্রায় একই আকারের দেখায় বলেই নির্দিষ্ট অবস্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্ভব হয়।

মহাকাশ গবেষণা সংস্থার তথ্যমতে, প্রতিবছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। ফলে বুধবারের গ্রহণটি নিয়ে বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, পৃথিবীবাসী সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণের বিরল দৃশ্য দেখেছিল ২০২৪ সালের এপ্রিলে। প্রায় দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী।