ঢাকাSaturday , 29 August 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পবায় “আ্যরাইজ এজেড এসটি” ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

banglarbibek
August 29, 2026 9:46 am । ২০৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় “আ্যরাইজ এজেড ৬৫৮৫ এসটি” ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বায়ার কোম্পানির উদ্যোগে উপজেলার শিসাপাড়া গ্রামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি অফিসার রবিউল ইসলাম, বায়ার কোম্পানির কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ হাফিজুর রহমান এবং কৃষিবিদ মাহমুদুল কবির রাজন। এসময় অত্র এলাকার প্রায় ১০০ জন কৃষক উপস্থিত ছিলেন। মাঠ দিবসে “আ্যরাইজ এজেড ৬৫৮৫এসটি” ধানের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। জাতটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পাতাপোড়া রোগ প্রতিরোধ ক্ষমতা, লম্বা ও চিকন চাল, লম্বা শীষ, ঘন গাঁথুনি, অধিক ফলন এবং ধান ঝরে না পড়া। এছাড়াও উপশি জাতের তুলনায় এর ফলন অনেক বেশি। ধানটির জীবনকাল ১৪০-১৪৫ দিন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মান্নান বলেন, “ধানটির শীষ অনেক লম্বা এবং গাঁথুনি ঘন হওয়ায় এর ফলন উপশি জাতের তুলনায় বেশি হবে। ক্রমবর্ধমান জনগণের খাদ্য চাহিদা পূরণে এই জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বায়ার কর্মকর্তা কৃষিবিদ মো: হাফিজুর রহমান বলেন, “আ্যরাইজ এজেড ৬৫৮৫এসটি” ধানটি উপশি জাতের তুলনায় অধিক লাভজনক, ফলন বেশি এবং এর ভাত সুস্বাদু। কৃষকরা এই জাতের চাষের মাধ্যমে অধিক ধান উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।