ঢাকাSaturday , 12 September 2026
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

banglarbibek
September 12, 2026 3:30 pm । ৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট লড়াইয়ে ৪ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জয়নাল আবেদীন, অন্যতম সদস্য মো. মাহফুজুল হক চৌধুরী (বাবু), সদস্য আবু সাইদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাসান আলী ও সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর সাপাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন।

১ নম্বর সাপাহার ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সহযোগী প্রতিষ্ঠান ছিল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার।

আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করাই ছিল এ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সঙ্গে ফাইনালের সেরা খেলোয়াড়ের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।