ঢাকাSaturday , 29 August 2026

নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের বাছাই পর্ব অনুষ্ঠিত

banglarbibek
August 29, 2026 9:55 am । ৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় নাচোল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে বাছাই পর্বের খেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, পৌর জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন জানায়, নাচোল পৌরসভা এবং উপজেলার চারটি ইউনিয়নের খেলোয়াড়দের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গঠিত নাচোল উপজেলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

বাছাই পর্বকে ঘিরে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।