ঢাকাWednesday , 9 September 2026
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

banglarbibek
September 9, 2026 1:45 pm । ৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, কচুয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক তত্ত্বাবধায়ক কেএম সোহেল রানা ও ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ সেলিম মিয়া।

অনুষ্ঠানে কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার, কচুয়া সরকারি কারিগরি স্কুল ও কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক নূর আহমেদ আজাদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা প্রয়োজন।

পরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন, রানার্সআপসহ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। পুরস্কার গ্রহণের সময় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং সুস্থ-সুন্দর প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।